NUDS এর ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্থানীয়

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য তাদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। আজ সন্ধ্যা ৭ টায় সামাজিক সংগঠনটির সভাপতি মো: শাহজাহান মিয়া, তার ফেসবুক প্রোফাইল ও NUDS এর ফেসবুক গ্রুপে এ তালিকা প্রকাশ করেন।

এর আগে গত ২২ মার্চ ২০২৬ তারিখে নহাটা বাজারের নবগঙ্গা রিভারভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে সদস্যদের মতামতের ভিত্তিতে শীর্ষ পাঁচটি পদে নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি হিসেবে মো: শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে মো: তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হিসেবে মেজবাউল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: তাওহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে মো: সাদুল্লাহ দায়িত্ব পান।

“শিক্ষা সেবা উন্নয়ন” স্লোগান নিয়ে ২০১৫ সালে যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, বৃক্ষরোপণ, তালবীজ রোপণ, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষকের ঈদ আনন্দ, ঈদ পুনর্মিলনী এবং সচেতনতামূলক প্রচারণা ও র‍্যালিসহ নানা উদ্যোগ তাদের কার্যক্রমের অংশ।

তাছাড়া নহাটা বাজারে সংগঠনটির একটি পাঠাগারও রয়েছে, যা স্থানীয় শিক্ষার্থী ও পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও করোনা মহামারির সময় কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং হ্যান্ড ওয়াশ স্টেশন স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি ব্যাপক সুনাম অর্জন করেছে।

বর্তমানে নহাটার দুইটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে সামাজিক সংগঠনটি। পরীক্ষার্থীদের সহায়তায় এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *