আমাদের কথা

পজিটিভ নহাটা একটি স্বতন্ত্র অনলাইন পোর্টাল, যার মূল লক্ষ্য নহাটা অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি ও গৌরবময় অতীতকে সংরক্ষণ ও সবার সামনে তুলে ধরা। এই প্ল্যাটফর্মে নিয়মিতভাবে প্রকাশিত হয় নহাটার ঐতিহাসিক স্থান, গুরুত্বপূর্ণ ঘটনা এবং এলাকার স্মরণীয় ব্যক্তিত্বদের নিয়ে তথ্যভিত্তিক ও গবেষণাধর্মী আর্টিকেল।

আমরা বিশ্বাস করি, একটি অঞ্চলের পরিচয় তার ইতিহাস ও সংস্কৃতির মধ্যেই নিহিত। সেই লক্ষ্যকে সামনে রেখে পজিটিভ নহাটা কাজ করে চলেছে—নহাটার হারিয়ে যেতে বসা
ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে।

পোর্টালের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো “জরুরি সেবা” পেইজ, যেখানে নহাটার বিভিন্ন প্রয়োজনীয় ও জরুরি যোগাযোগ নম্বর একসাথে পাওয়া যায়—যা স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা রাখে।

এছাড়াও, পজিটিভ নহাটা শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়। মানুষের দক্ষতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের জন্য রয়েছে “দক্ষতা উন্নয়ন” পেইজ। এখানে ভিজিটররা বর্তমান সময়ের চাহিদাসম্পন্ন বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারে এবং ফ্রিতে শেখার সুযোগ পায়।

পজিটিভ নহাটা সবসময় ইতিবাচক সংবাদ ও উন্নয়নমূলক তথ্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক বিষয়বস্তু পরিহার করে, আমরা তুলে ধরতে চাই সমাজের ভালো দিকগুলো—যা অনুপ্রেরণা জোগাবে এবং একটি সচেতন ও প্রগতিশীল সমাজ গঠনে সহায়তা করবে।

পজিটিভ নহাটা—নহাটার গর্ব, ইতিহাস ও সম্ভাবনার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম।

শিমুল পারভেজ
সম্পাদক, পজিটিভ নহাটা