চাকুলিয়ার আব্দুস সবুর মাওলানার নাতি খালিদের দেশ সেরা সাফল্য—কামিল পরীক্ষায় খুলনা বিভাগে ১ম, সারা দেশে ৫ম

স্থানীয়

ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল ১ম পর্ব (মাস্টার্স) তাফসীর বিভাগ পরীক্ষায় স্ট্যান্ড করার গৌরব অর্জন করেছেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কৃতি সন্তান খালিদ হাসান। তিনি সারা দেশের মধ্যে ৫ম স্থান এবং খুলনা বিভাগের মধ্যে ১ম স্থান অর্জন করে এলাকায় গৌরব বয়ে এনেছেন।

তিনি চাকুলিয়ার প্রখ্যাত ইসলামিক বক্তা আব্দুস সবুর মাওলানার নাতি। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

খালিদ হাসানের শিক্ষাজীবন শুরু হয় চাকুলিয়া এস এম দাখিল মাদ্রাসা থেকে। সেখানে ক্লাস ওয়ান থেকে দাখিল পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা এবং নহাটা এ জি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে আলীম সম্পন্ন করেন।

এরপর ফাজিল সম্পন্ন করেন মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে, যা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত। বর্তমানে কামিল অধ্যয়ন করছেন শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসা,নড়াইল থেকে।

নিজের অনুভূতি প্রকাশ করে খালিদ হাসান বলেন, “আল্লাহ তায়ালার অশেষ রহমত ও মেহেরবানীতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের পেছনে রয়েছে আমার শ্রদ্ধেয় মা-বাবার দোয়া, শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনা এবং বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সহযোগিতা।”

তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও জ্ঞানার্জন ও দ্বীনি খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *