এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS)।
সংগঠনটির সভাপতি মোঃ শাহজাহান মিয়া জানিয়েছেন, নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় এবং নহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজ কেন্দ্রসমূহে অংশগ্রহণকারী প্রায় ৭০০ পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বোতলজাত সুপেয় পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। গরম আবহাওয়ায় পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
এছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য কেন্দ্রের নিরাপদ দূরত্বে আরামদায়ক পরিবেশে বসার উপযোগী যাত্রী ছাউনির ব্যবস্থাও রাখা হয়েছে। এতে করে অভিভাবকরা স্বস্তিতে সময় কাটাতে পারবেন।
পরীক্ষাকালীন সার্বিক সহযোগিতা প্রদানের জন্য NUDS-এর একদল দক্ষ ও মানবিক স্বেচ্ছাসেবক হেল্প ডেস্ক পরিচালনা করবে। যেকোনো প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে।
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট কেন্দ্রের পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
পরিশেষে, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।
